চুয়াডাঙ্গা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ৪০বোতল এস্কাফ সিরাপসহ হাফিজুল হক ওরফে মিঠুন গ্রেফতার

Padma Sangbad
১৪৮

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন কোমরপুর ব্রিজের উপর থেকে ৪০বোতল এস্কাফ সিরাপসহ হাফিজুল হক ওরফে মিঠুন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই ) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী
হাফিজুল হক কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই সবুজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন কোমরপুর ব্রিজের উপর থেকে হাফিজুল হক ওরফে মিঠুনকে আটক করে। এরপর তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাফিজুল হকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

আপডেট : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬