চুয়াডাঙ্গা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন লাভলী ইয়াসমিন। রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টায় তিনি তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবাগত ইউএনও। এ সময় তিনি সরকারি সেবার মান বৃদ্ধি, জনসেবাকে আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

লাভলী ইয়াসমিন বলেন, “সরকারি নির্দেশনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। দামুড়হুদা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।”

এদিকে নবাগত ইউএনওর যোগদানে উপজেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে দামুড়হুদা উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

আপডেট : ১২:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬