চুয়াডাঙ্গা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম একাই সামলাচ্ছেন দুটি উপজেলার ৫টি গুরুত্বপূর্ণ দপ্তর

Padma Sangbad
৭৯

দামুড়হুদা প্রতিনিধি।।
দামুড়হুদা উপজেলায় প্রশাসনিক ব্যবস্থাপনায় ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বর্তমানে দামুড়হুদা ও জীবননগর দুই উপজেলার গুরুত্বপূর্ণ ৫টি দপ্তরের দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, তিনি মূলত দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকলেও চলতি সপ্তাহে তাকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দর্শনা পৌরসভার প্রশাসক, পাশাপাশি জেলার জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জীবননগর পৌরসভার প্রশাসকের দায়িত্ব।
এভাবে একাধিক প্রশাসনিক পদে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি সপ্তাহ পর্যন্ত তিনি এসব অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। স্থানীয় মহলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
অনেকে বলছেন, একজন কর্মকর্তার ওপর এতগুলো দায়িত্ব অর্পণ প্রশাসনিক চাপ বাড়াতে পারে, তবে জরুরি পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপ কার্যক্রম সচল রাখতে সহায়ক।
এ বিষয়ে সংশ্লিষ্ট দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন এবং নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

আপডেট : ০৯:৪৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬