চুয়াডাঙ্গা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় কারেন্ট জাল ব্যবহার ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

Padma Sangbad

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগী বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ কারেন্ট জাল ব্যবহার ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ৪০০ মিটার অবৈধ কারেন্ট জাল, যা পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সোমবার বেলা ২টার দিকে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার সহযোগিতায় ডুগডুগী বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী নাটোর জেলার গোদাগাড়ী উপজেলার তফিজ সর্দারের ছেলে বুলবুল (৩৭)-কে অবৈধ কারেন্ট জাল ব্যবহার ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সময়ে অভিযান চালিয়ে প্রায় ৪০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। এ বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আপডেট : ০৩:৩৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬