দামুড়হুদার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি আলমডাঙ্গা থেকে গ্রেপ্তার
শিমুল রেজা।।
দামুড়হুদা মডেল থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামিকে আলমডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গতকাল রবিবার আসামিকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামের আসাবুল এর ছেলে হৃদয় খান (১৯)।
পুলিশ সুত্রে জানাগেছে,চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই প্রদীপ বিশ্বাসের নেতৃত্বে বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে দামুড়হুদা মডেল থানার মামলা নং-১২, তারিখ ৩০ জুলাই ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০-এর ৯(খ) ধারার মামলার এজাহারভুক্ত আসামি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামের আসাবুল এর ছেলে হৃদয় খান কে আলমডাঙ্গা থানাধীন খুদিয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, তার নামে থানায় মামলা দায়ের হয়েছে। তারই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানান তিনি।।





















