চুয়াডাঙ্গা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় গাঁজাসহ আটক যুবককে জেল ও জরিমানা

Padma Sangbad
১২৩

শিমুল রেজা,
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ৩ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ।

রবিবার ভ্রাম্যমাণ সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক হলো, দামুড়হুদা উপজেলার সুবলপুর (স্কুলপাড়া) গ্রামের এনামুল হক এর ছেলে সজিব আহমেদ (১৯)।

পুলিশ সূত্রে জানাগেছে, গত ১ আগস্ট ২০২৬ রাত ৯টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই পবিত্র মণ্ডল উপজেলার মুক্তারপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সুবলপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের খেলার মাঠে এক ব্যক্তি মাদক সেবন করে অশালীন ভাষায় গালিগালাজ ও জনসাধারণের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সুবলপুর (স্কুলপাড়া) গ্রামের এনামুল হক এর ছেলে সজিব আহমেদ কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩ গ্রাম ওজনের ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়।

পরবর্তীতে তাকে দামুড়হুদা মডেল থানায় নিয়ে এসে সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) এ হাজির করা হলে আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানিয়েছেন, গাঁজা সহ একজনকে আটক করা হয়। গতকালই তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে

আপডেট : ১২:৩৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬