চুয়াডাঙ্গা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় তিন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ

Padma Sangbad
২১

দামুড়হুদা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত ও ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে তিনজন ভিক্ষুকের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। পুনর্বাসনের অংশ হিসেবে তাঁদের চাহিদা অনুযায়ী পাখিভ্যান ও দোকানের প্রয়োজনীয় বিক্রয় সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণগুলো ভিক্ষুকদের হাতে তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে পুনর্বাসিত ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তাঁদের ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে এসে কর্মমুখী জীবনে ফেরার সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে সমাজের সচেতন নাগরিকদের পুনর্বাসিত ব্যক্তিদের ভিক্ষা না দিয়ে তাঁদের বিকল্প কর্মসংস্থানকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

আপডেট : ১০:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬