চুয়াডাঙ্গা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপিত

Padma Sangbad
৯০

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, এনজিওকর্মী ও সুধীজন অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কন্যাশিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই কেবল স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। তাই এটি প্রতিরোধে সবাইকে সামাজিকভাবে সোচ্চার হতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, “আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার বিকল্প নেই। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহান এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামছুজোহা পলাশ। এ সময় উপজেলা জামায়াতের আমির নায়েব আলী ও সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপডেট : ১২:৪৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬