চুয়াডাঙ্গা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় পুকুরের পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

Padma Sangbad
৭৪

দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রী মালিহা (৮) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। আজ (১লা এপ্রিল) সোমবার দুপুর ১২ টার সময় এ ঘটনা ঘটে। মালিহা দর্শনা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবারিয়া গ্রামের মিজানুর রহমানের কন্যা।

পারিবারিক সূত্রে জানাযায় ঐদিন বেলা সারে ১১টার দিকে মালিহা খাতুন নিজ এলাকার তার পাশের বাড়ির রেজাউলের পুকুরে গোসল করতে যায়। পরে শিশু মালিহার বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার সময় এলাকার লোকজন ঐ পুকুরে গোসল করতে গেলে, শিশু মালিহার লাশ ভেসে ওঠে পুকুরের কিনারায়। স্থানীয়রা দ্রুত পানি থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।

মালিহার বাবা মিজানুর রহমান কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়ে মালিহা ২০ টি রোজা করেছে আজকে ২১ রোজা আজকেও রোজা ছিল আমার মেয়ে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৯:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪