চুয়াডাঙ্গা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

Padma Sangbad
৭৪

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো (৩৫) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত সোমবার রাত ৯টার দিকে দর্শনা-মজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, রাশেদুজ্জামান হিরো দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ার আসাদুল হকের ছেলে। গত সোমবার রাত ৯টার দিকে তিনি দর্শনা থেকে কুড়ুলগাছি নিজ বাড়ি ফেরার পথে চণ্ডিপুর গ্রামের একটি স্কুলের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এ সময় তিনি পিচ রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গ্রামের ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা করানোর পর বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, “রাজশাহী থানা আমাদের কাছে জানতে চেয়েছিল যে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন কিনা। আমরা বিষয়টি নিশ্চিত করে তাদের জানিয়েছি।”

আপডেট : ০১:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫