চুয়াডাঙ্গা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আবু বকর নামের এক পুলিশ কনস্টেবল নিহত

Padma Sangbad
৪০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় লাটাহামবারের ধাক্কায় মোটরসাইকেলচালক পুলিশ কনেস্টেবল আবুবকর সিদ্দিক (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে দামুড়হুদার পুড়াপাড়া রাজা ব্রিক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুবকর কুষ্টিয়া, কুমারখালির গোবরা গ্রামের মৃত সিতাব আলির ছেলে ও দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে কর্মরত। লাটাহাম্বার চালক রাজিবকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে পুলিশ কনস্টেবল আবু বকর চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে আসছিলেন। তিনি দামুড়হুদার পুড়াপাড়া রাজা ব্রিক্সের সামনে গেলে একই দিক থেকে আসা মহিষ বোঝাই লাটাহাম্বারের পিছন দিক থেকে ধাক্কা দেয় এতে পুলিশ কনস্টেবল সড়কের উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের বহির্বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ লাটাহামবার চালক চুয়াডাঙ্গার পিরোছ খালি গ্রামের কুরমান আলির ছেলে রাজিবকে আটক করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কনস্টেবল আবু বকররের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি পাঠানো হবে।।

আপডেট : ১০:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২