চুয়াডাঙ্গা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ১৬ বছর অপেক্ষার পর ছেলের জন্ম, হামের উপসর্গে ৭ মাসেই মৃত্যু

Padma Sangbad
৬৯

অনলাইন ডেস্ক : হামের উপসর্গ নিয়ে কুমিল্লায় সাজিদ আল নাহিয়ান নামে ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নাহিয়ানের।

নাহিয়ান জেলার চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইশ গ্রামের পারভেজ আহমেদ সুমনের ছেলে। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট।

নাহিয়ানের বাবা পারভেজ আহমেদ সুমন বলেন, গত ১৪ এপ্রিল শিশু সাজিদ সর্দি-কাশিতে আক্রান্ত হয়। তখন চৌদ্দগ্রাম বাজারের একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে এন্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পর নাহিয়ান কিছুটা সুস্থ হয়। তবে গত ১২ মে আবারও অসুস্থ হলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সাজিদকে। সেখানে দুইদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার কোনো পরিবর্তন না হলে ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল ও সবশেষ তেজগাঁও ইনপালস্ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির দেড় যুগ আগে বিয়ে হয়। বিয়ের পর একে একে তিনটি মেয়ে শিশুর জন্ম দেয় দম্পতি। একটি ছেলের আশায় গত ১৬ বছর ধরে অপেক্ষা করছিলেন তারা। গত বছরের নভেম্বরে অবশেষে তাদের কোলজুড়ে ছেলে শিশুর জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় সাজিদ আল নাহিয়ান। বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল সাংবাদিকদের বলেন, শিশুটিকে হামের উপসর্গ নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তার অবস্থার অবনতি হলে আমরা তার পরিবারকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেই। শুনেছি সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।

আপডেট : ০৪:৪৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬