চুয়াডাঙ্গা ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই আসনে মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান

Padma Sangbad
৪১

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দু’টির দলীয় সমন্বয়কদের সঙ্গে নিয়ে এই স্বাক্ষর করেন তারেক রহমান।

এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এবং রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ আসনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।

আপডেট : ০৩:৫৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫