চুয়াডাঙ্গা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় ট্রলিচাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির ছাত্রীর

Padma Sangbad
৪০

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ট্রলিচাপায় মিম আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। স্থানীয়রা চালককে আটক করে পুলিশে দিয়েছে।
রোববার সকালে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী বলেন, মিম তার বান্ধবীদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইটবাহী ট্রলি চাপা দিলে ঘটনাস্থলে মিম মারা যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্থানীয়রা ট্রলিচালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করে পুলিশে দিয়েছে।
এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আপডেট : ১২:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫