চুয়াডাঙ্গা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জামায়াত

Padma Sangbad
১৯

অনলাইন ডেস্ক।।
দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে প্রোথিত। তাই এর মূলোৎপাটন করতে হবে। ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে ‘মিরাকল’ হিসেবে আখ্যায়িত করেছিলেন, তাদের কেউ কেউ এখন অভ্যুত্থানের অর্জন নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারায় ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, জুলাই অভ্যুত্থানের সময় বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো যখন কেউ ছিল না, তখন দল-মতের ঊর্ধ্বে উঠে জামায়াতে ইসলামী সবার পাশে দাঁড়িয়েছিল।

জুলাই অভ্যুত্থানের কেউ নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই জানিয়ে জামায়াত আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে। কিন্তু এই অপচেষ্টাকে জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেওয়া হবে৷ দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত।

আপডেট : ০৮:২২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬