চুয়াডাঙ্গা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরতে পারেননি ফুটবলাররা

Padma Sangbad
১৬৮

স্পোর্টস ডেস্ক।।
কাঠমান্ডুতে রণক্ষেত্র জেন-জি’দের আন্দোলনের কারণে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ছাত্র-জনতা পার্লামেন্ট ভবনের চত্বরে ঢুকে পড়লে মারমুখী হয়ে ওঠে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দেশটির সরকার কারফিউ জারি করেছে। নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
মঙ্গলবার বিকেল ৩টার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু জানা গেছে, এখনো হোটেলে আটকা ফুটবলাররা। নেপালের সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। যে কারণে বাংলাদেশ দলের ফ্লাইটও বাতিল করা হয়েছে।
এমন ঘটনায় হোটেলে উদ্বিগ্ন সময় পার করছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দল। তারা দ্রুত ঢাকায় ফিরতে চাচ্ছেনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা অল নেপাল ফুটবল ফেডারেশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং কীভাবে ফুটবলারদের ঢাকায় ফিরিয়ে আনা যায় সেটাই ভাবছেন।

আপডেট : ০৩:২৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫