চুয়াডাঙ্গা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় কোটি টাকার গাড়িসহ কাউন্সিলর আটক

Padma Sangbad
৮১

অনলাইন ডেস্ক।।

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলকে দেড় কোটি টাকা মূল্যের লাক্সারিয়াস মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িসহ আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

সোমবার (১৮ জুলাই) সকালে কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা এলাকা থেকে ওই কাউন্সিলরকে আটক করা হয়।

জানা যায়, কালিয়াকৈর পৌরসভার অফিস ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পৌরসভার পুর্বচান্দরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি অফিসে ছিলাম না। শুনেছি কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল স্টাফদের সাথে সিনক্রেট করেছেন।

কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সারোয়ার হোসেন আকুলের বিরুদ্ধে কালিয়াকৈর পৌরসভার অফিস ভাংচুরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপডেট : ১২:১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২