শিরোনাম :
দ্রব্যমূল্যের পাগলাঘোড়া!
Padma Sangbad

✍️নুরুল আলম বাকু
দ্রব্যমূল্যের পাগলাঘোড়া
লাগাম টেনেও থামছেনা
অর্থলোভী ব্যাবসায়ীরা
নিয়ম নীতি মানছে না।
গরীবমারা লাভের টাকায়
গড়ছে পাহাড় বারো মাস
স্বল্প আয়ের মানুষগুলোর
বইছে সদা নাভিশ্বাস।
সকাল-সন্ধ্যা হাঠাৎ হঠাৎ
নিত্যপণ্যের বাড়ছে দাম
বেশি দামে কিনতে গিয়ে
গরিবলোকের ছুটছে ঘাম।
চাষির ঘরের সোনার ফসল
বেচতে গেলে পানির দাম
সেই জিনিষই কিনতে গিয়ে
ভুলছে তাঁরা বাপের নাম।
টিসিবি যা দিচ্ছে তাতে
হাতির মুখে দুর্বাঘাস
লাইন দিয়ে কিনতে গিয়ে
দিনমজুরের সর্বনাশ।
বজ্রকণ্ঠে হোক প্রতিবাদ
দুর্নীতির হোক প্রতিরোধ
সবার মনে জাগ্রত হোক
নিয়ম নীতির মূল্যবোধ।




















