চুয়াডাঙ্গা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন দিন : আবদুল আউয়াল মিন্টু

Padma Sangbad
৯০

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আজ রবিবার দুপুরে ফেনীর স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিন্টু বলেন, ‘টেকসই না হলে সংস্কার হবে মূল্যহীন। সংস্কার সেরে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দিন। জবাবদিহিমূলক সরকার ফিরিয়ে আনুন। এই সরকারকে জনগণের সরকার বলা যাবে। তবে গণতান্ত্রিক নির্বাচিত সরকার বলা যাবে না। এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চাই।’

তিনি আরও বলেন, ‘১৬ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শরিক হতে গিয়ে ১ লাখ ৫২ হাজার মামলায় ৬২ লাখ রাজনৈতিক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। যারা ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন, তাদের ভুলে গেলে চলবে না। জুলাই-আগস্টে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, আমরা তাদেরও স্মরণ করতে চাই।’

অনুষ্ঠানে ফেনী সিটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহেরসহ আরও অনেকে।

আপডেট : ০৬:৪০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪