চুয়াডাঙ্গা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেতে পড়ে ছিল কৃষকের লাশ

Padma Sangbad
৭৩

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের ধান ক্ষেত থেকে আব্দুস সামাদ (৫৪) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিনদিন পর সোমবার সকালে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তিনি মদনপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে। মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ জানায়, গত শুক্রবার রাতে আব্দুস সামাদ রাতে খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাজারের স্থানীয় এক চায়ের দোকান থেকে উঠে চলে গেলেও তিনি বাড়ি ফেরেননি। অনেক খোজখুজির পর সোমবার সকালে বাড়ির পাশর্^বর্তী জামাল বিশ^াসের ধান ক্ষেতে তার অর্ধগলিত লাশ দেখে ওই কৃষক পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারন নিশ্চিত করা যাবে বলেও জানায় পুলিশ। স্থানীয় আজমপুর ইউনিয়নের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, আব্দুস সামাদ মানসিক ভারসম্যহীন ছিল। ওই পরিবারের আরো সদস্য মানসিক ভাবে অসুস্থ আছে। তবে তার মৃত্যু নিয়ে গ্রহনযোগ্য কোন কারণ খুজে পাচ্ছি না বলেও তিনি যোগ করেন।।

আপডেট : ০৬:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩