চুয়াডাঙ্গা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

Padma Sangbad
১১৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে আহত হয়েছেন এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত ব্যাংকের দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে ভর্তি করেছেন। আহত দুইজন হলেন— আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন জানান, অন্য দিনের মতো মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে উত্তলোনকৃত ৩০ লাখ টাকা এবং আমার কাছ থেকে ৪ লাখসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা মোটরসাইকেল যোগে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুর যাচ্ছিল। পথে আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে এবং পিছন থেকে দুইটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চারজন ব্যাংক কর্মকর্তাদের পথরোধ করে। এরপর কর্মকর্তাদের লোহার রড দিয়ে এ্যালোপাতারিভাবে পিটিয়ে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারসহ টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আপডেট : ১০:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬