চুয়াডাঙ্গা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে নারী হত্যা মামলায় ভাড়াটিয়া হানিফের যাবজ্জীবন

Padma Sangbad
৭

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় স্বর্ণালংকার ও অর্থ লুট করার উদ্দেশ্যে ড্রিল মেশিন দিয়ে মাথার খুলি ছিদ্র করে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার দায়ে সোহেল রানা ওরফে হানিফ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রাজু আহমেদ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওরফে হানিফ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার নয়ানন্দন দারোগাবাড়ী এলাকার মফিজুল হকের ছেলে। সে নওগাঁ শহরের পারঘাটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর পারঘাটি এলাকার বাসিন্দা ইসরাইল শেখের স্ত্রী কহিনুর বেগম দুপুরে বাড়িতে একাকী অবস্থান করছিলেন। পারিবারিকভাবে সুসম্পর্ক থাকার সুবাদে সোহেল রানা প্রায়ই তাঁদের বাড়িতে যাতায়াত করত। ঘটনার দিন দুপুরে সুযোগ বুঝে সোহেল রানা ঘরে প্রবেশ করে একটি বৈদ্যুতিক ড্রিল মেশিন দিয়ে আঘাত করে কহিনুরের মাথা ছিদ্র করে নির্মম জখম করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে চম্পট দেয় সে।
পরবর্তীকালে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় কহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বজনেরা বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান বলেন, “দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, ময়নাতদন্ত প্রতিবেদন এবং পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। এই রায়ের মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো এবং নিহতের পরিবার ন্যায়বিচার পেল।”

আপডেট : ১১:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬