চুয়াডাঙ্গা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বৈদ্যুতিক পোলে আটকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

Padma Sangbad
৩৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একটিমাত্র বৈদ্যুতিক পোলের কারণে বছর ধরে বন্ধ রয়েছে আঞ্চলিক সড়কের উন্নয়নের কাজ। ফলে অত্যন্ত ব্যস্ততম সড়কের এক লেন দিয়ে উভয় দিকে যাতায়াত করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে। এতে করে মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

নওগাঁ সড়ক বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৬টি আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজ প্রায় শেষের দিকে। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার বদলগাছী হয়ে পত্নীতলা, ধামইরহাট উপজেলার সাথে যোগাযোগ এবং পার্শ্ববর্তী জয়পুরহাট, বগুড়া জেলাসহ আন্ত:জেলায় চলাচলের অন্যতম একটি সড়ক এই বালুডাঙ্গা-বদলগাছী আঞ্চলিক সড়কটি।

এছাড়া শহরের অভ্যন্তরে যোগাযোগের একমাত্র সড়ক এটি। এই সড়কের পাশে জেলখানা ও পাসপোর্ট অফিসসহ অনেক গুরুত্বপূর্ণ অফিস ও স্থাপনা রয়েছে। কিন্তু সড়কের বরুনকান্দি মোড় সংলগ্ন স্থানে সড়কের পূর্বপাশে মাঝখানে একটি বৈদ্যুতিক পোল থাকায় বছরের বেশি সময় পার হলেও ওই অংশটুকুতে সিসি ঢালাইয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে দুইলেন সড়কের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার পথচারী।

শহরের বরুনকান্দি গ্রামের বাসিন্দা ও পথচারী মো. আজিজুল ইসলাম জানান, কে একটিমাত্র বৈদ্যুতিক পোলের কারণে সড়ক ঢালাই না হওয়ায় কোটি টাকা ব্যয়ে প্রশস্ত করা আধুনিক সড়কের সুবিধা এই অঞ্চলের মানুষ পাচ্ছেন না। বর্তমানে সড়কের এক লেন দিয়ে ছোট-বড় যানবাহনসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই সমস্যায় পড়ছেন এবং ঘটছে নানা দুর্ঘটনা।

নেসকো নওগাঁর দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর জানান, বিষয়টি কেউ তাকে অবগত করেননি। খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত পোলটি সরিয়ে সড়কের অসমাপ্ত কাজ সম্পন্ন করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ জানান, সড়কের মধ্যে থাকা বৈদ্যুতিক পোল সরানোর জন্য অর্থের প্রয়োজন হয়। পোল সরানোর জন্য প্রয়োজন অর্থ সংশ্লিষ্ট বিভাগকে দিলে তবেই তারা পোল সরানোর কাজ করেন। ওই পোলটি সরানোর অর্থ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।

আপডেট : ১০:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬