চুয়াডাঙ্গা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সিমকার্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও বায়োমেট্রিক যন্ত্র উদ্ধার, আটক ২

Padma Sangbad
৭৪

নড়াইলে মোবাইল সিমকার্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যানার, বায়োমেট্রিক যন্ত্রসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহম্পতিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেসব্রিফিং করে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের তৈয়ব আলী নামের একজন অনলাইনে একটি ক্যামেরা কিনতে ‘উঝখজ ঈধসবৎধ ইধুধৎ ঝঃড়ৎব’কে ৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরো ২০ হাজার টাকা প্রদান করে প্রতারিত হন। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে অবৈধ সিম বিক্রি অবস্থায় সবুজ শেখ নামে একজনকে গ্রেপ্তার করে। ১০ জানুয়ারি খুলনার পশ্চিম রূপসা ঘাট এলাকা থেকে মাহফুজুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে ১২৬টি অবৈধ মোবাইল সিম, ২টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ২টি বায়োমিট্রিক সিম নিবন্ধন ট্যাব, ৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, প্রায় ৩০টি অনলাইন পেজ থেকে এসব প্রতারকরা প্রতারণা করে আসছে। এদের অধিকাংশের হোতা কালিয়া উপজেলার কয়েকটি গ্রামে। অভিযোগ পেলে পুলিশ এসব প্রতারকদের ধরে আইনের হাতে সোপর্দ করবে। গ্রাহকদের ভেরিফাইড পেজে অনলাইন কেনাকাটার আহবান করেন তিনি।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস তারেক আল মেহেদী, ডিবির ওসি সাব্বিরুল ইসলাম এবং সদর থানার ওসি সাইফুল ইসলাম।

আপডেট : ০১:১৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪