চুয়াডাঙ্গা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কোচের নাম জানালেন বিসিবি সভাপতি

Padma Sangbad
২০১

চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি নতুন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্সের নাম জানিয়েছেন।

সংবাদসম্মেলনে ফারুক বলেছেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্তে যাব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’

৬১ বছর বয়সী সিমন্স দুই মেয়াদে নিজ অঞ্চল উইন্ডিজের কোচ ছিলেন। এছাড়া তিনি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের কোচ হিসেবেও কাজ করেছেন।

আপডেট : ০৯:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪