চুয়াডাঙ্গা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্ট হওয়া উচিত : ডা. শফিকুর রহমান

Padma Sangbad
১৭১

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ৫ আগস্টকেই ঘোষণা করা উচিত। শুক্রবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “৮ নয়, ৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিৎ।”

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন অর্থাৎ ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে নবগঠিত অন্তর্বর্তী সরকার। আর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষিত করা হয়েছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে আপত্তি উঠেছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক সারজিস আলমসহ অনেকেই দাবি করেছেন, যেদিন গণঅভ্যুত্থানের মাধ্যমে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে— অর্থাৎ ৫ আগস্ট— সেটিকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা উচিত।

ডা. শফিকুর রহমানের মন্তব্য এই দাবিকে আরও জোরালো করলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপডেট : ০২:১৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫