চুয়াডাঙ্গা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Padma Sangbad
১৫২

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছে।

নিহত ৬ জনের মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শিবপুর উপজেলার সাতপারা গ্রামের রহিম মিয়ার ছেলে সিএনজি চালক শাহিন (৩৫), একই উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে আবু বকর ছিদ্দিক (৪০), মনোহরদী উপজেলার চখরপদি গ্রামের ছমির উদ্দিনের মেয়ে মারুফা আক্তার (২৩) ও রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়া (৪৮)।

বাকী দুইজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

আজ দুপুর ১টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকার ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাসসকে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

তিনি আরও জানান, ‘শনিবার দুপুরে ইটাখোলা থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি মনোহরদীর দিকে যাবার সময় পচাঁরবাড়ির এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ জন যাত্রী মারা যায়।’

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে।

ওসি আফজাল হোসেন আরও বলেন, উদ্ধার করার পর তাদের মৃতদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপডেট : ০৮:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪