চুয়াডাঙ্গা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত

Padma Sangbad
১৪২

অনলাইন ডেস্ক।।

ঝালকাঠির নলছিটি উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা ‘আব্দুল্লাহ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মুহূর্তেই বাসের ভেতরে থাকা যাত্রীরা আহত হন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় মোড়ে ব্রেক করলে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপডেট : ১১:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬