চুয়াডাঙ্গা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Padma Sangbad
১১৪

জেলার নলডাঙ্গায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দড়িগিলা এলাকার বাসিন্দা মোক্তাদির আলম (৪৫)। তিনি নওগাঁর বিজিবি ব্যাটেলিয়ন-১৬ নায়েক পদে কর্মরত ছিলেন। এবং খলিলুর রহমান (৬০) নওগাঁ জেলার বাসিন্দা। তিনি সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক।
নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, মায়ের মৃত্যুর খবর শুনে বিজিবি সদস্য মোক্তাদির আলম নওগাঁ থেকে সিএনজি যোগে নাটোরে আসছিলেন। নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় পৌঁছলে বিকেল সাড়ে তিনটার দিকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে খলিলুর রহমানের মৃত্যু হয়। এসময় অপর তিনযাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিজিবি সদস্য মোক্তাদির আলমের মৃত্যু হয়। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আপডেট : ০১:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪