শিরোনাম :
নানা আয়োজনে কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Padma Sangbad
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাংবাদিক সংগঠন কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১২ই নভেম্বর) বিকালে পৌর পাঠাগার মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটি”র সভাপতি আনোয়ার জাহিদ জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ বাসার এর সঞ্চালনায় অনিষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া করানো হয়।
পরে রিপোর্টার্স ইউনিটির নানা কার্যক্রম নিয়ে ‘আগামী দিনের সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক রমজান আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্র শক্তি পত্রিকার প্রতিনিধি সোহেল চৌধুরী, দৈনিক নবচিত্র পত্রিকার শহিদুল ইসলাম, বর্তমান ঝিনাইদহ টিভির বিশেষ প্রতিনিধি আশাদুল ভূঁইয়া, দৈনিক সকলের বার্তার আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার শাহিন খান,দৈনিক দিন প্রতিদিন পত্রিকার মাহবুদ হাসান বাপ্পি, সাপ্তাহিক দিগন্ত বাণী পত্রিকার আরিফ হোসেন,দৈনিক আমাদের সময় পত্রিকার খালেক সাইফুল্লাহ ও আব্দুল করিম, ঝিনেদা টিভির প্রতিনিধি, রাসেল হোসাইন, আশরাফুল আলম, আকিমুল ইসলাম, ঝিনাইদহ ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আহম্মদুল্লাহ, বলুহর ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শ্রী তাপস কুমার গড়াই প্রমূখ।
এ সময় রিপোর্টার্স ইউনিটিতে কর্মরত সাংবাদিকরা ছাড়াও ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।























