চুয়াডাঙ্গা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা হতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ৩

Padma Sangbad
৮৯

নিজস্ব প্রতিবেদক।

বর্তমানে সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে । মাদকের নীল নেশা আজ তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । এ এক তীব্র নেশা । হাজার হাজার তরুণ এ নেশায় আসক্ত । এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে । আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার । যে তারুণ্যের ঐতিহ্য রয়েছে সংগ্রামের , প্রতিবাদের , যুদ্ধ জয়ের , আজ তারা নিঃস্ব হচ্ছে মরণনেশার করাল ছোবলে । মাদক নেশার যন্ত্রনায় ধুঁকছে শত – সহস্র তরুণ প্রাণ । ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা । ভাবিত হচ্ছে সমাজ ।

এরই ধারাবাহিকতায় গত ০৫ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ১৭০৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী কক্সবাজার জেলা হতে ০১টি প্রাইভেটকারযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা নিয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চনব্রীজ হয়ে রাজধানীর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ০৫ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ১৭৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ টোল পয়েন্ট সংলগ্ন (ব্রীজের পূর্বপাড়) মাসুম মিয়ার মালিকানাধীন ‘এবিসি হোটেল এন্ড রেষ্টুরেন্ট’ এর সামনে গাউছিয়া টু কুড়িল বিশ^রোডগামী সড়কের উপর অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মো. সাইমন রহমান (৩৩), পিতা- মো. বজলুর রহমান, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২) মো. রাসেল (৩৩), পিতা- মো. মোছলেম হাওলাদার, জেলা-পটুয়াখালী ও ৩) মো. রেজাউল করিম লিটন (৩৯), পিতা- মৃত ছুবহান রাড়ী, জেলা- বরিশাল’দেরকে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২৭ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেটকার, নগদ ৩,২৪০/- টাকা, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০১ টি এটিএম কার্ড, ০৪ টি মোবাইল ফোন ও ০৫ টি সিমকার্ড উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৪:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২