চুয়াডাঙ্গা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ হতে ৫.৭ কেজি গাঁজাসহ আটক ১

Padma Sangbad
১০১

নিজস্ব প্রতিবেদক।
১৭ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভাস্থ কাঞ্চন ব্রীজ টোল পয়েন্ট সংলগ্ন “তিন কন্যা রেস্তোরা” এর সামনে কাঞ্চন ব্রীজ টু গাউছিয়া গামী পাকা সড়কের পাশে খালি জায়গায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী দুলু মাহমুদ (২৭), পিতা- মৃত আবুল হোসেন, জেলা- নারায়ণগঞ্জ’কে আটক করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৫.৭ কেজি গাঁজা ০১ টি মোবাইল ফোন, ০১ টি সীম কার্ড এবং নগদ ৫০০/- টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২