চুয়াডাঙ্গা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতা মামলার আসামিকে থানা থেকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মী আটক, পরে মুচলেকায় মুক্তি

Padma Sangbad
৪

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর থানায় নাশকতা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ছাড়াতে এসে তদ্বির করার সময় জামায়াত ও বিএনপির ৮ নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছেন। পরবর্তীতে স্থানীয় বিভিন্ন মহলের মধ্যস্থতা ও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে মিরপুর থানায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। আটকের পর তাকে তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে আসা হয়।

এদিকে নাশকতা মামলার ওই আসামি আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী ও সমর্থক থানায় হাজির হন। তারা কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জবরদস্তি করে ওই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন। পুলিশের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা তদ্বির অব্যাহত রাখেন। একপর্যায়ে থানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—চিথলিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০) ও বাদল প্রামাণিক (৫০); এবং স্থানীয় বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) ও বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও তারা নাশকতা মামলার একজন এজাহারভুক্ত আসামিকে বেআইনিভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য থানার ভেতরে চাপ সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনগত পদক্ষেপ হিসেবে তাদের আটক করা হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং মুচলেকা গ্রহণ করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আপডেট : ০২:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬