চুয়াডাঙ্গা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতা মামলায় কারাগারে সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী

Padma Sangbad
১৬৭

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাড়ে ১২টায় সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ হুমায়ুন কবির তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তাজকিন আহমেদ চিশতীর পক্ষের আইনজীবী ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, ২৪ ডিসেম্বরের ঘটনায় তাকে আসামী করা হয়েছে। অথচ তাজকিন আহমেদ চিশতী তার অসুস্থ মাকে নিয়ে গত ২২ থেকে ২৬ ডিসেম্বর ভারতে ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ওই মামলায় আসামি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী জানান, সাতক্ষীরা সদর থানার ষড়যন্ত্রমূলক নাশকতার একটি মামলায় আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত জামিন নামজ্ঞুর করে বিএনপি নেতা চিশতিকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ করে জেলা জামায়াত। সেখান থেকে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সদর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা থানায় পৌর মেয়র, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফসহ অজ্ঞাত দুইশতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন মেয়র।

আপডেট : ১১:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩