চুয়াডাঙ্গা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক হাসান মাসুদ পলাশ

Padma Sangbad
৬৯

আরিফুজ্জামান আরিফ।। না ফেরার দেশে চলে গেলেন কলারোয়ার গুণী সাংবাদিক হাসান মাসুদ পলাশ। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস-কিডনি জনিত সমস্যার সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন হার না মানা এই কলম যোদ্ধা।

রোববার বেলা ১২ টায় কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৬) বছর।

আশির দশকের শেষের দিকে সাংবাদিকতা শুরু করা এই নির্ভীক সংবাদকর্মী মৃত্যুর পূ্র্ব মুহূর্ত পর্যন্ত পেশার কাজে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে অকৃতদার থাকা এই সংবাদকর্মী রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডেও ব্যাপক ভাবে যুক্ত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের সবেক সদস্য ছিলেন। উপজেলার রামভদ্রপুর গ্রামের প্রয়াত মোকছেদ আলির পুত্র হাসান মাসুদ পলাশ টানা দুই দশকের অধিক সময়কাল ধরে কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। তাঁর মত্যুতে কলারোয়ার সাংবাদিক অঙ্গনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার এশার নামাজের পর মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে বলে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন জানান।।

আপডেট : ০৮:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪