চুয়াডাঙ্গা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিত্যপণ্যের বাজারে দেশব্যাপী তদারকি অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

Padma Sangbad
৯

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু মূল্য কারসাজি, অতিরিক্ত দাম আদায় ও সরবরাহে কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৪২টি জেলায় একযোগে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকারবিরোধী নানা অনিয়মের দায়ে ১২০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিত্যপণ্যের বাজারে দাম স্থিতিশীল রাখা, সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতেই এ সমন্বিত অভিযান চালানো হয়। এদিন অধিদপ্তরের ৫৬টি ভিজিল্যান্স টিম দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ফল ও ভোজ্যতেলসহ জরুরি পণ্যের বিক্রয়মূল্য, ক্রয়-বিক্রয়ের রশিদ বা ভাউচার, মূল্যতালিকা প্রদর্শন এবং ওজন পরিমাপের সঠিকতা কঠোরভাবে যাচাই করা হয়।
বিশেষ করে ফলের বাজারে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অযৌক্তিক মজুতদারি কোনোভাবেই সহ্য করা হবে না। প্রতিটি প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা ঝুলিয়ে রাখা এবং ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার সংরক্ষণ করা বাধ্যতামূলক।
অন্যদিকে ভোক্তাদেরও কেনাকাটার সময় সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কারচুপি কিংবা অন্য কোনো প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন নম্বরে (১৬১২১) অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এমন তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আপডেট : ০২:০০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬