চুয়াডাঙ্গা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া!

Padma Sangbad
৩৬

অনলাইন ডেস্ক।

শারীরিক নানা জটিলতার কারণে গত ১০ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে ওই হাসপাতাল মেডিকেল বোর্ডের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ডা. জাহিদ বলেন, ম্যাডাম কেবিনেই চিকিৎসা নিচ্ছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা সব সময় মনিটর করছেন।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার রাত ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

এর আগে ১০ আগস্ট গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়ার অসুস্থতা বেড়ে গেলে এভারকেয়ার হাসপাতাল মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

আপডেট : ০১:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩