নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে চুয়াডাঙ্গায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে চুয়াডাঙ্গায় জেলা তথ্য অফিসের উদ্যোগে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলার সাংবাদিকদের উদ্দেশে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিতকরণ এবং খাল খননের সর্বশেষ অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এ ছাড়া জনস্বাস্থ্য সচেতনতা, গুজব প্রতিরোধ, মানব পাচার মোকাবিলা, ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। প্রেস ব্রিফিংয়ে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



















