চুয়াডাঙ্গা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন গঠনে কাল রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের আলোচনা

Padma Sangbad
১২২

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আগামীকাল ১৭ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় ‘বঙ্গভবন’-এ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র নেতৃত্বে দলের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি ও তোফায়েল আহমেদ এমপি, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

আপডেট : ০৯:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২