চুয়াডাঙ্গা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে এখনই আলোচনা নয়

Padma Sangbad
৮৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার বিকেল ৪টায় প্রথমে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক শুরু হয়। এর পনেরো মিনিট আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল সেখানে প্রবেশ করে।
দীর্ঘ বৈঠক শেষে বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, এ বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। তারই অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় এসেছেন।’
বিএনপির পর বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে গত ১ অগাস্ট সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করা জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে এসে তৎপরতা চালাচ্ছে, অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা এবং তাদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনেও গেছে তাদের প্রতিনিধি দল।
এরপর সন্ধ্যা ৬টায় যৌথভাবে এবি পার্টি, ইসলামী আান্দোলন ও গণঅধিকার পরিষদের দুই অংশ নুরুল হক নুর ও মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দল মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে।
ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। সরকার পতনের তৃতীয় দিনে ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। এর তিন দিন পর বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। নির্বাচন আয়োজন করতে একটা নির্দিষ্ট সময় লাগবে, আমরা সেই সময় দিয়েছি।
সোমবার বিকেলে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা মতবিনিময় করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী, যারা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে এ দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদের থেকে মুক্তি পেয়েছে দেশ। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দেশ। দেশের বর্তমান পরিস্থিতিতে কী কী করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছি ও আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি, এ সরকারকে সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব।
আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, সে মহলটি, যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তারা আবার বিদেশে বসে গণজাগরণের বিজয়কে নস্যাৎ করার পাঁয়তারা করছে। ছাত্র আন্দোলনের বিজয়কে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করছে বলেও যোগ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এ দলটি দেশের এতগুলো ছাত্র-জনতা-শিশু হত্যা করার পরও বিভিন্ন রকম কথা বলছে, যা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। আমরা মনে করি, বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে। সরকার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে কিন্তু কোনো হত্যাকারী দলের সঙ্গে কথা বলবে না।
সোমবার বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

আপডেট : ১২:৩০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪