চুয়াডাঙ্গা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন যতই বিলম্ব হবে, অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে: গয়েশ্বর

Padma Sangbad
৮২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘নির্বাচন যতই বিলম্ব হবে, অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে। কারণ শেখ হাসিনা ক্ষমতাধর হয়েও ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের বিরুদ্ধে গেলে এ সরকারও বেশি দিন টিকবে না।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি। তাই তারা সংস্কার সংস্কার করছে।’

জাতীয় নাগরিক পার্টির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি, কিন্তু তারা এখন বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে, তা অত্যন্ত আপত্তিজনক। সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে। এতে সরকারের দায় আছে। কারণ সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জনগণ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কথাবার্তা সংযত হয়ে বলতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘কিছু অর্বাচীন ও নাবালক সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে। অথচ বিগত আন্দোলনে বর্তমান সেনাপ্রধান স্বৈরাচারের পক্ষে না দাঁড়িয়ে জনগণের পক্ষে ভূমিকা রেখেছে। সেনাবাহিনীর কারণেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। দেশপ্রেমিক এ বাহিনীটিকে বিতর্কিত করে যারা বিদেশিদের ডেকে আনতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। ’

জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্ল্যাহ ইকবালের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আবু তালেবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ভিপি হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ভিপি মাহবুবুল হক নান্নু, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তরেরর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম।

আপডেট : ১১:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫