চুয়াডাঙ্গা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ১০ শিক্ষার্থী বহিষ্কার

Padma Sangbad
৩৯

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (কুয়েট) ১০ ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে ৪ জনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে।

এছাড়া দুই ছাত্রকে তিন বছর ও একজনকে ৫ বছর পর্যন্ত সনদ প্রদান না করা এবং আজীবন প্রশংসাপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একজনকে সতর্ক করা হয়েছে।

বিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়া এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৭ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার বিকেলে কুয়েট ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মাদ সুলতান মাহমুদ এক সভায় এ তথ্য প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, ছাত্র রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ানুল ইসলাম রিজভী, ফুয়াদুজ্জামান ফাহিম, মো. মেহেদী হাসান মিঠু, মো. সাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম।

এছাড়া শিক্ষার্থী মোস্তাক আহমেদ কুয়েট ৫ বছরের জন্য সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবে না এবং শুভেন্দু দাস ও ফারিয়ার জামিল নিহাল ৩ বছরের জন্য সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবে না। এই ১৩ জনের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার এবং সতর্ক করা হয়েছে।

আপডেট : ০১:০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫