চুয়াডাঙ্গা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর চাটখিল থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল ছুটিতে বাড়ি গিয়ে জ্বরে মারা গেল

Padma Sangbad
১২৯

অনলাইন ডেস্ক।।
নোয়াখালীর চাটখিল থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত বিমল জ্যোতি (৪৬) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মৃত ধন সঞ্জ্য ত্রিপুরার ছেলে।

জেলা পুলিশ প্রশাসন জানায়, গত শুক্রবার আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১০দিনের নৈমত্তিক ছুটি নিয়ে নিজ বাড়িতে যায় বিমল। বাড়ি যাওয়ার পর গতকাল রোববার তার শরীরে অতিরিক্ত জ্বর দেখা দেয়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, নিহতের স্ত্রী বিষয়টি পুলিশকে অবহিত করে।।

আপডেট : ০১:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১