চুয়াডাঙ্গা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে যুবককে গুলি, আতংকে দাদীর মৃত্যু

Padma Sangbad
১১২

নোয়াখালী জেলা প্রতিনিধি-
নোয়াখালী জেলার বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বসত ঘরে ভাংচুর এবং ওমর ফারুক (২৭) নামের এক যুবককে গুলি করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ ওমর ফারুক উপজেলার দেবকালা গ্রামের খুরশিদ আলমের ছেলে। এ ঘটনায় আতংকে স্ট্রোক করে গুলিবিদ্ধ যুবক ওমর ফারুকের দাদী মজিবা খাতুন (৭২) মারা গেছেন।
২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেবকালা গ্রামের আবদুল মুন্সী বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই উপজেলার মহিব উল্যা গ্রামের জাফর উল্যার ছেলে সন্ত্রাসী কালা বাবুর বিরুদ্ধে দেবকলা গ্রামের আবদুল মুন্সী বাড়ীর ফারুক গত বছর একটি মামলা করে। পরে সন্ত্রাসী কালা বাবু বিভিন্ন সময় ওই মামলা তুলে নেওয়ার জন্য ফারুকে হুমকি ধামকি ও চাপ প্রয়োগ করে আসছে। মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার প্রতিশোধ নিতে সন্ত্রাসী কালা বাবু ১০/১৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ফারুকের ঘরে ঢুকে ভাংচুর চালায় এবং ফারুকের বুকের বাম পাশে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এসময় আতংকে হার্ট এ্যাটক করে ফারুকের দাদী ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ফারককে উদ্ধার করে রাতেই নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপডেট : ০২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১