চুয়াডাঙ্গা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ডাকাতি প্রস্তুতিকালে আটক ৫

Padma Sangbad
১৫২

নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছ ২৬ জুলাই শুক্রবার গভীররাতে নড়াইল সদরের কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির নানা ধরনের সরঞ্জমান উদ্ধার করে। পুলিশ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা করেছে।

পুলিশ জানায়,শুক্রবার রাতে কমলাপুর কুন্ডুপাড়া এলাকায় শ্যামা কুন্ডুর বাড়ি একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল নিয়ে দুইজন পালিয়ে যায়। পরে নানা ধরনের সরঞ্জাম ও মোটর সাইকেল সহ ৫জনকে পুলিশ আটক করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন নড়াইলের নড়াগাতি থানার মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের সবুজ (৫৬), খুলনার খালিশপুরের শুভ (২৪), এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের আবু সাঈদ মোল্যা (২৫)। এরা প্রত্যেকেই খুলনার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালায়। এদের কয়েকজনের নামে খুলনা,বাকেরগঞ্জ থানায় ডাকাদির মামলা রয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো.সাইফুল ইসলাম বলেন,এলাকার গরুচুরি এবং নানা ধরনের ডাকাতির কাজে এরা জড়িত। এদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে ।

আপডেট : ০৩:০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪