চুয়াডাঙ্গা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

Padma Sangbad
৩০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বের জেরে আরাফাত মোল্যা (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে নিহতের বাড়ির পাশেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক, চুরি ও ডাকাতির ১০টি মামলা রয়েছে।

নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। তবে মাদকের বিষয়টি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করছেন যে পূর্বের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, আরাফাতের নামে থানায় মাদক, চুরি ও ডাকাতির ১০টি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষের কবির হোসেন, জিসানসহ চার থেকে পাঁচজন মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ০৩:৩১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬