চুয়াডাঙ্গা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্য প্রবাহ

Padma Sangbad
১১৪

অনলাইন ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস, ময়মনসিংহে ১১ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ৮, সিলেটে ১৩ দশমিক ৪, রাজশাহীতে ১০ দশমিক ২, রংপুরে ১১ ডিগ্রী, খুলনায় ১৩ দশমিক ২ এবং বরিশালে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রী সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৫১ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩৪ মিনিটে।

আপডেট : ১২:৩৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২