চুয়াডাঙ্গা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় গোসল করতে নেমে গৃহবূর মৃত্যু

Padma Sangbad

মুন্সিগঞ্জ সংবাদদাতা।।
জেলার লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে ববিতা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ববিতা উপজেলার গাওঁদিয়া ইউনিয়নের শামুরবাড়ী এলাকার কৃষক শরীফ শিকদারের স্ত্রী।

আজ রোববার লৌহজং উপজেলার গাওঁদিয়া ইউনিয়নের শামুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ববিতা আক্তার পদ্মা নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতে হারিয়ে যায়। পরে আধা কিলোমিটার দূরে নদী থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাসসকে বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে ববিতার মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৪:০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬