চুয়াডাঙ্গা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

Padma Sangbad
১৬৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আমাদের সব বাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সিসি ক্যামেরার বসিয়ে পুরো এলাকা নজরদারিতে রয়েছে। প্রয়োজনে বিজিবি মোতায়েন করা হবে।

শুক্রবার (২৪ জুন) মাদারীপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাটে জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভাস্থলে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও দলীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। মানুষের মধ্যে যে উৎসব দেখা যাচ্ছে, যদি আবহাওয়া প্রতিকূল না হয় তাহলে ১০ লাখের বেশি মানুষ আসবে।

পদ্মা সেতুকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে, জনসভাকে ঘিরে ষড়যন্ত্র হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতটা প্রস্তুত, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন, সব নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালনে তৈরি। নৌপুলিশ, পুলিশ, র‌্যাব এবং প্রয়োজনে বিজিবিও আসবে।

তিনি বলেন, আমার মনে হয়, এখানে যথেষ্ট ভলেনটিয়ার (স্বেচ্ছাসেবক) রয়েছেন, দলীয় স্বেচ্ছাসেবকরাও রয়েছেন। তারাও নিরাপত্তাবাহিনীর সঙ্গে একসঙ্গে কাজ করবেন। আমরা মনে করি না, এখানে কোনো বিশৃঙ্খলা হবে।

১০ লাখ মানুষের জমায়েত হওয়ার আশা করছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি বৃষ্টি না হয়, তাহলে সমাবেশে জমায়েত ১০ লাখ ছাড়িয়ে যাবে। সারাদেশে জনতার যে উৎসব দেখছি, যে আনন্দ দেখছি, তারা সেতু দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সমাবেশস্থল ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া নিরাপত্তা ব্যবস্থার তদারকিও করেন মন্ত্রী।

আপডেট : ১২:৪৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২