চুয়াডাঙ্গা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

Padma Sangbad
৮৮

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী ফিরোজ মোড়ল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
বুধবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন মেইন রোডে গদাইপুর ইউনিয়নের নতুন বাজার থেকে ছেড়ে আসা একটি ১৫০ সিসির মোটরসাইকেল খুলনা-হ (১৪-০৯৪২) এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল পাকা রাস্তার ওপর মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে।
এতে মোটরসাইকেল আরোহীসহ অন্যান্যরা মারাত্মক আঘাত পান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ফিরোজের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়।
নিহত ফিরোজ উপজেলার মটবাটি গ্রামের ইসলাম মোড়লের ছেলে। আহত মোটরসাইকেল চালক উপজেলার চেচুয়া গ্রামের মেয়াজান আলী গাজীর ছেলে আরাফাত (২৭) ও বাইসাইকেল চালক উপজেলার হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস (২৫)। আহতদেরকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, সকালে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। তাদের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। খুলনায় যাওয়ার পথে তিনি মারা যান।

আপডেট : ০১:৫৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫